১৮ আগস্ট ২০২৬ খ্রি. মঙ্গলবার সকাল ১১:০০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের বিশেষ আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় চট্টগ্রাম রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ।
প্রধান অতিথি মহোদয় তার বক্তব্যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন, মাদক নিয়ন্ত্রণে আন্তঃসংস্থা সমন্বয় জোরদার এবং প্রতিটি থানায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ প্রদান করেন।
এছাড়াও তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার গোষ্ঠীগত সামাজিক বিরোধ ও দাঙ্গা নিয়ন্ত্রণে জনগণের সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পুলিশি পদক্ষেপ গ্রহণ করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন। প্রতিটি থানায় প্রবাসী কল্যাণ ডেস্ক চালুর মাধ্যমে প্রবাসী ও তাদের পরিবারের সেবা নিশ্চিত করতে বলেন। পাশাপাশি গ্রেফতারী পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি, জেলার গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন